• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাধবপুরে ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, দীর্ঘ এক যুগ পর নির্বাচন এর ঘোষণা সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান! সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার পূর্বধলায় কংশ নদীতে পড়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জগন্নাথপুরে নৌকা ডুবির ঘটনায় নিহত ৪ পরিবারের পাশে: সিলেট ও মৌলভীবাজারের যোগী সম্মিলনী ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক নেত্রকোনায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মদনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কটিয়াদীতে থামছে না অবৈধ মাদক ব্যবসা, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবার ও একজন গ্রেপ্তার গোয়াইনঘাটে বিশেষ অভিযানে ৩১ বস্তা জিরা ও বারকি নৌকা জব্দ

নজরুল বর্ষ’ উপলক্ষে নেত্রকোণায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

​হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে ‘নজরুল বর্ষ’-এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ​২৭ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় শহরের পাবলিক হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবি নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দ্রোহের চেতনাকে ধারণ করে আবৃত্তি, সংগীত ও নৃত্যসহ নানা ধরনের আকর্ষণীয় পরিবেশনা উপস্থাপন করেন স্থানীয় শিল্পীরা।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান।
​এছাড়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সংস্কৃতিমনা নাগরিকেরা উপস্থিত ছিলেন।
​আলোচনা পর্বে বক্তারা বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও অনবদ্য সামাজিক দর্শনের সঠিক চর্চার মাধ্যমেই নতুন প্রজন্মের মাঝে তাঁর অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যের মূল্যবোধ ছড়িয়ে দেওয়া সম্ভব। নজরুল বর্ষের এই আয়োজনের মূল অঙ্গীকারই হলো কবির সেই অবিনাশী বার্তাকে সবার মাঝে প্রসংঘটিত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd