• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উৎপাদন শিল্পে এআই ব্যবহারে আরআরসি পলিটেকের নতুন কোর্স খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় ক্যাসেট ও নোট উপহার গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত সিংড়ায় সার-বালাইনাশক মজুদের বিরুদ্ধে অভিযান, মিলল অনিয়মের চিত্র পাঁচবিবিতে ৩ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার চুনতীর ১৯ দিনব্যাপী ৫৬তম সীরতুন্নবী (সা.) মাহফিল: সমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণ সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ সক্রিয় ডাকাতের আত্মসমর্পণ কবিতাঃ ভালো থাকিস তুই ২৪ ঘন্টা সময় সীমা দিয়ে আল্টিমেটাল দিল ছাত্রদল

নিয়ামতপুরে প্রতিমন্ত্রীর হাতে ওয়ার্ডবাসীর সমস্যা সংবলিত বই তুলে দিলেন ইউপি সদস্য ভেলু

Reporter Name / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

 

এস এম রকিবুল হাসান
​নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

​জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষে নওগাঁর নিয়ামতপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের হাতে নিজ এলাকার নানা সমস্যা ও উন্নয়নের চিত্র সংবলিত একটি স্মারক বই তুলে দিয়েছেন রসুলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ ভেলু।

​গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পানিহারা গ্রামে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ইএসডিও বাস্তবায়িত ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করেন তিনি। এ সময় প্রবীণ এই জনপ্রতিনিধি প্রতিমন্ত্রীর হাতে তার ওয়ার্ডের বিভিন্ন এলাকার পুঞ্জীভূত সমস্যা এবং তা সমাধানের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন। এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া-পাওয়া ও জনদুর্ভোগের কথা একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে সরাসরি উচ্চপর্যায়ের মন্ত্রীর দরবারে তুলে ধরায় ৭ নম্বর ওয়ার্ডবাসীর মাঝে বইছে প্রশংসার জোয়ার। সাধারণ মানুষ বলছেন, আবুল কালাম আজাদ ভেলু এলাকার উন্নয়নে যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই নজিরবিহীন।

​এ বিষয়ে ইউপি সদস্য আবুল কালাম আজাদ ভেলু বলেন, আমার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে অতীতে অনেক কাজ করেছি এবং বর্তমান সময়েও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চাই। এলাকার মানুষের ভাগ্যোন্নয়নই আমার মূল লক্ষ্য। আগামী নির্বাচনে অংশ নিয়ে সেবার এই ধারাবাহিকতা বজায় রাখতে আমি সকলের দোয়া, ভালোবাসা ও পূর্ণ সমর্থন কামনা করছি।

​এর আগে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে পানিহারা গ্রামে বৃক্ষরোপণ অভিযান, পুকুর পুনঃখনন এবং একটি কমিউনিটিভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্টের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন করিন থেভো, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী, ইএসডিও-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, গোফরইমপ্যাক্ট প্রকল্পের প্রধান সাইফ মনজুর-আল-ইসলাম, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd