• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকায় Regenexx Pain Solution-এর যাত্রা শুরু, আধুনিক চিকিৎসায় নতুন দিগন্ত নেত্রকোনায় ৫ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ ৪ চোরাকারবারি আটক নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১ বান্দরবান জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ইয়াতিম-অসহায়ের অধিকার রক্ষা ও ব্যবসায় নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান: চুনতীর সীরাতুন্নবী মাহফিলে বক্তারা ধামইরহাটে হাসুয়ার কোপে এক যুবক নিহত জীবন সংগ্রামে ঝুঁকি নিয়ে গাছ ঝুরে চলছে জলিলের জীবিকা সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ শুরু

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া করমজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসময় ১৩টি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ ইছাহক (৬৫)। বাবার নাম মৃত ফইমুদ্দিন। বাড়ি উপজেলার বুধুরিয়া করমজা গ্রামে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায়
গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া করমজা গ্রামে ইছাহাক মন্ডলের বাড়িতে অভিযান চালায়।
এ সময় তাঁর বাড়ির পেছনের আঙিনায় থাকা বিভিন্ন উচ্চতার ১৩টি কাঁচা সবুজ রঙের গাঁজার গাছ জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গাঁজার গাছ রোপণ করে বিক্রির উদ্দেশ্যে চাষাবাদ করছিলেন ইছাহাক।
জব্দ করা ১৩টি গাঁজার গাছের মধ্যে কয়েকটির উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট পর্যন্ত ছিল।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd