• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মফস্বল সাংবাদিকদের বাঁচাতে দ্রুত পদক্ষেপ চান তানু, রাষ্ট্রপতির কণ্ঠে এলো ঐক্যের আহ্বান জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু সিংগাইরে ইয়াবাসহ ১ মাদককারবারি আটক রাজাপুরে ৩ সন্তান নিয়ে ভাঙা খুপরি ঘরে দিনমজুর পরিবারের মানবেতর জীবন নরসিংদী সদর উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও আসমা জাহান মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা রাণীশংকৈলে সরকারি সড়ক দখলমুক্ত করলেন এসিল্যান্ড মজিবুর রহমান সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা গভীর রাতে পুলিশের হানা, রাণীশংকৈলে ১ লাখ ৬৮ হাজার টাকার মাদকসহ গ্রেফতার ১

নিয়ামতপুরে বৃক্ষরোপণ, বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন ও পুকুর পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

Reporter Name / ১০৪ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ, কমিউনিটিভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্ট ও পুকুর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন এবং অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিশ্লেষণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার পানিহারা গ্রামে
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান এমপি, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন করিন থেভো (Corinne Thevoz), ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী, ইএসডিও-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, গোফরইমপ্যাক্ট প্রকল্পের প্রধান সাইফ মনজুর-আল-ইসলাম, নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “গোফরইমপ্যাক্ট প্রকল্প সম্পর্কে: সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পটি ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়ন করছে। প্রকল্পটি স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ একটি করে গাছের চারা রোপণকরেন। এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রকল্পের উপকারভোগী উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণের পর অতিথিরা ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের অংশগ্রহণমূলক জলবায়ু ঝুঁকি বিশ্লেষণ বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয়। এরপর প্রধান অতিথি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রকল্পের সহায়তায় নির্মিত একটি কমিউনিটিভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করেন।
মন্তী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনায় এই প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।
সৰ্বশেষে অতিথিরা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি সমন্বয় বৃদ্ধি, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd