পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের প্রাপ্য ক্ষতিপূরণ নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোণায় ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
এ সময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রাপ্য ক্ষতিপূরণ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে প্রদানের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ভূমি অধিগ্রহণ কার্যক্রমে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রাপ্য ক্ষতিপূরণ যথাযথ প্রক্রিয়ায় দ্রুত প্রদানের মাধ্যমে জনসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।