• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিএ ইউ সি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী সাবিহার অকাল প্রয়াণে শোক প্রকাশ সাংবাদিক নবীন সোহেলের পিতৃবিয়োগে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক খেলার ছলে নদীতে নেমে নিভে গেল ৩ প্রাণ, ঠাকুরগাঁওয়ে কান্নায় ভারী স্বজনদের বুক সিংগাইরে মাদক, ইভটিজিং, অনলাইনে জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন কানাডার আবাসন বাজার পুনরুদ্ধারের পথে: RBC Economics টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত দুর্যোগে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, সিংড়ায় ৮ জন পেলেন ১ লাখ ২০ হাজার টাকা বীর মুক্তিযোদ্ধা নির্মল কান্ত দাশের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

নেত্রকোণায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

​হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

আসন্ন ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সফলভাবে আয়োজনের লক্ষে নেত্রকোণায় এক প্রেস ব্রিফিং ও লোগো উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার বিকাল ৫:৩০ ঘটিকায় জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
​আগামী ০৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করেন নেত্রকোণার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  খন্দকার মুশফিকুর রহমান।
​লোগো উন্মোচন শেষে জেলা প্রশাসক উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। টুর্নামেন্টটিকে আরও সুন্দর, সুশৃঙ্খল, উৎসবমুখর ও দর্শকবান্ধব করে তুলতে তিনি সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত শোনেন।
​এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের মাধ্যমে নেত্রকোণাবাসীকে স্টেডিয়ামে উপস্থিত হয়ে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ উপভোগ করার উদাত্ত আহ্বান জানান। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ, মাদকমুক্ত ও ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করার দৃঢ় প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd