• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শুভ জন্মদিন আল মুক্তাদির আফ্রিদ: সাংবাদিক আক্তারের একমাত্র সন্তানের ৩য় জন্মদিন আজ অবৈধ ইটভাটা বন্ধ ও ব্লক ইট নির্মাণে নীলফামারীতে সভা সিলেটের বিশ্বনাথের ড. মুজিবুর রহমান নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ’র সদস্য পদে ৫ নং ভান্ডারকোট ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ রাণীশংকৈলে জামায়াত নেতা ও শিক্ষক রজব আলীর মৃত্যু, শোকের ছায়া নালিতাবাড়ীতে ১,৫০০ চারা বিতরণ, নগদ সহায়তা পেলেন ১৫ দুস্থ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা ও আনন্দ মিছিল নিয়ামতপুরের শিবপুরে অযত্নে পাঁচ বছর ধরে পড়ে আছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হাসপাতাল রোড বণিক সমিতির অর্থ সহায়তা পেলেন চুরির শিকার ফার্মেসি মালিক

নেত্রকোণায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত: ভূমিসেবা দ্রুত ও হয়রানিমুক্ত করার নির্দেশ

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

​হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণা জেলার রাজস্ব প্রশাসনের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
​আজ ২৩ আগস্ট (রবিবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
​সম্মেলনে জেলার সার্বিক রাজস্ব ব্যবস্থাপনা, ভূমি সংক্রান্ত চলমান কার্যক্রমের পর্যালোচনা, খাসজমি ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা এবং রাজস্ব আদায়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
​সভাপতি তাঁর বক্তব্যে সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি সাধারণ মানুষকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা দেন। একই সঙ্গে ডিজিটাল ভূমি সেবার সুবিধা প্রান্তিক পর্যায়ের জনগণের কাছে পৌঁছে দিয়ে রাজস্ব প্রশাসনকে পুরোপুরি জনবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
​সভা পরিচালনা ও সার্বিক উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। সম্মেলনে জেলা রাজস্ব প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) এবং রাজস্ব সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd