• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আরপিএমপি হারাগাছ থানার অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ডিমলায় মায়ের উপর অভিমানে বিষপানে স্কুলছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে (এসআরবি)’র অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার-১ পূর্বধলায় মাদকের বিরুদ্ধে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য সরাইলের মলাইশে সম্প্রীতির আবহে বিজয় দশমী ও প্রতিমা বিসর্জন সম্পন্ন বীর রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ বেলাল উদ্দিন রাকিবকে সংবর্ধিত করল সোনালী লাইফ

নেত্রকোণায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, নেএকোণা জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে নেত্রকোণা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পূজা চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্বেচ্ছাসেবী এবং সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd