ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞা।