• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিকিউরিটি গার্ড হত্যা মামলায় দ্রুত সাফল্য, সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের এএসপি আলমগীর পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ভোটে পাইকুরাটি ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্ব, সভাপতি মোহাম্মদ উল্লাহ, সম্পাদক জিয়া উদ্দিন সারাদেশের ন্যায় গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ড. অলী আহমদ কে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান পূর্বধলায় দুর্গাপূজা উপলক্ষে সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে প্রস্তুতি সভা উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান

পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আজাদ আলী, পাঁচবিবি, জয়পুরহাট:

দেশ ব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়ন উপলক্ষে তিন মাস দেশ ব্যাপি বিশেষ কর্মসূচির আওতায় পাঁচবিবিতেও এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

১২ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। পাঁচবিবি পৌরসভার সহযোগীতায় উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন, মহীপুর স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মানসুরা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, পাঁচবিবিলাল বিহারি সরকারি উচ্চ বিদ্যা প্রধান শিক্ষক আতাউর রহমান, বিআর ডিবি সভাপতি সাইদুর রহমান, বালিঘাটা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জয়নাল আবেদীন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সভার শুরুতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্য মিলনায়তনে স্হাপিত পর্দায় সরাসরি প্রদর্শন করা হয়।
পরে উপস্থিত অতিথি, স্কাউট, বিডিক্লিন সদস্য সহ নির্বাহী কর্মকর্তা উপজেলা চত্তরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। নির্বাহী কর্মকর্তা বলেন, স্বাস্থ্য সুরক্ষায় শুরুতে নিজ বাড়ি আগে পরিচ্ছন্ন করতে হবে। সকলকে সচেতন হতে হবে। স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের এবিষয়ে এগিয়ে আসতে হবে। ৩ মাস ব্যাপি পরিচালিত এ কার্যক্রমের আওতায় প্রতি শনিবারে পাঁচবিবিতে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। তিনি সকলকে এ কার্যক্রমে অংশগ্রহণের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd