• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবিতে সাঁওতাল জাতির অস্তিত্ব রক্ষায় করণীয় শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা আবারও কি নৌযান আর মানুষের কোলাহলে মুখর হবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী? ছোটগল্পঃ আনন্দিতার খোলাচিঠি জবির ছয় বাসে ওয়াই-ফাই, একসঙ্গে যুক্ত হতে পারবে ৩২ জন এমপি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে লেকের মশা নিধনে মাঠে নামল বিশেষ দল ফরিদপুর থানায় সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেফতার প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন

পাঁচবিবিতে সাঁওতাল জাতির অস্তিত্ব রক্ষায় করণীয় শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বেলপুকুর গ্রামে সাঁওতাল জাতির অস্তিত্ব রক্ষায় মাঞ্জহি ও মাঞ্জহি কমিটির করণীয় বিষয়ক দিনব্যাপী কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার দিনব্যাপী বেলপুকুর গ্রামে এই কর্মশালার আয়োজন করে স্থানীয় গ্রামবাসী। “বাংলাদেশ সারিধরম গাঁওতা” সংগঠনের সার্বিক সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলপুকুর গ্রামের মাঞ্জহি বাবা ও সারিধরম গাঁওতার কেন্দ্রীয় নেতা দানিয়াল হাঁসদা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিধরম গাঁওতার কেন্দ্রীয় কমিটির সভাপতি চুন্নু টুডু । বিশেষ অতিথি ছিলেন নরেশ হেমব্রম, হাবিল মার্ডি, নগেন হাঁসদা সহ বিভিন্ন গ্রামের মাঞ্জহি বাবা গন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বেলপুকুর সহ আশপাশের গ্রামের শতাধিক সাঁওতাল নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাঁওতালরা এদেশের আদি ভূমিপুত্র। নিজস্ব ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্য নিয়ে টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ। এ জন্য মাঞ্জহি কমিটিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের অধিকার রক্ষা, জমি রক্ষা এবং তরুণ প্রজন্মের মাঝে সারিধরম ও সংস্কৃতি চর্চা ছড়িয়ে দিতে মাঞ্জহিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তারা আরও বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সচেতন সমাজের সহযোগিতা পেলে সাঁওতাল জাতি তাদের অস্তিত্ব রক্ষায় এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd