• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নওগাঁর নিয়ামতপুর কৃষকের নিকট বিএমডিএ’র ভূগর্ভস্থ পানি বিক্রি প্রায় অর্ধকোটি টাকার পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও অনুদানের চেক বিতরণ কেন্দুয়া ও আটপাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার রংপুরের শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার জামালপুর জেলা ডিবি পুলিশের বহরে নতুন মাইক্রোবাস, চাবি হস্তান্তর করলেন রেঞ্জ ডিআইজি ক্ষেতলালে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা গ্রেপ্তার ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ অসহায় মানুষের পাশে জুলকার নাঈম কবির, মানবতার সেবায় ‘বহরা ইউনিয়ন মানবিক টিম’

পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও অনুদানের চেক বিতরণ

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় পাটগ্রাম উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনী ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এলাকার যেকোনো সমস্যা সমাধান এবং সম্ভাবনার দুয়ার উন্মোচনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় পাটগ্রামের যানজট নিরসন, বাল্যবিয়ে প্রতিরোধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং, বুড়িমারী স্থলবন্দরের সমস্যা ও সম্ভাবনা, মাদক-জুয়া নির্মূল এবং নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, পাটগ্রাম প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

এর আগে সকালে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করেন। এ সময় উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভা এলাকার ১৭ জন দুঃস্থ, অসহায় ও অসুস্থ ব্যক্তির মাঝে ১০ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd