• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রেম-বিয়ে ও পুলিশ পরিচয়ের পর যৌতুক মামলায় রাণীশংকৈলে গ্রেপ্তার নীরব বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ সিংড়ার জামায়াত প্রার্থী কামরুল চৌগ্রামের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরলেন হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? অতিরিক্ত ভাড়ায় বিপাকে রোগী-স্বজন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে শিশুর জটিল চিকিৎসায় এইচডিইউ,এসসিএএনইউ ও এসসিএবিইউ এর উদ্বোধন মহেশপুরে পেঁয়াজ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’ সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

পীরগঞ্জবাসীর আস্থার প্রতীক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আশিক খান নিতু

Reporter Name / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সাধারণ মানুষের আলোচনার শীর্ষে রয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আশিক খান নিতু।

তরুণ নেতৃত্ব, সাহিত্য চর্চা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য এলাকায় ব্যাপক পরিচিত আশিক খান নিতু। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

নির্বাচনী প্রচারণায় তিনি পীরগঞ্জের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যুবসমাজের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন,
> “জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে পীরগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা নয়, এটা মানুষের সেবা করার সুযোগ। পীরগঞ্জবাসীর সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের পাশে থাকতে চাই।”

এলাকার ভোটারদের অনেকেই মনে করেন, সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত তরুণদের নেতৃত্বে পীরগঞ্জের উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। আশিক খান নিতুর বিনয়ী আচরণ ও জনসংযোগে মুগ্ধ হয়ে বিভিন্ন ইউনিয়নের মানুষ তাকে সমর্থন জানাচ্ছেন।

উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা ততই বাড়ছে। পীরগঞ্জবাসী এখন যোগ্য ও জনবান্ধব প্রার্থীকে বেছে নিতে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd