• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আনোয়ারায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযানে রাঙ্গামাটি জেলা পুলিশের চেকপোস্টে কঠোর নজরদারি পূর্বধলায় শিক্ষার্থীদের সঙ্গে ওসি আবদুল্লাহ আল মামুনের মতবিনিময়: মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান সিংগাইরে মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে একজনকে ৩ মাসের কারাদান্ড পশ্চিমবঙ্গের বাদুড়িয়ায় ‘এখন বঙ্গদেশ’ পত্রিকা প্রকাশ ও সাহিত্য সভা শারজাহ চ্যারিটির সহযোগিতায় মাধবপুরে প্রায় ১০টি মসজিদের ছাদ ঢালাই সম্পন্ন নারীদের নিরাপদ চলাচলে আলাদা বাস চালুর উদ্যোগকে স্বাগত জানালেন সৈয়দ শিব্বির আহমদ শিবলী নিরাপদ যাতায়াতের নতুন উদ্যোগ: ঢাকার সড়কে ‘পিংক বাস’ সারাদেশে তীব্র গ্যাস সংকট: থমকে গেছে জনজীবন ও শিল্প উৎপাদন মাদক কারবারিদের আতঙ্ক ডিবি ওসি গোলাম রসুল কাজল, রাণীশংকৈলে ৬১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

পূর্বধলায় শিক্ষার্থীদের সঙ্গে ওসি আবদুল্লাহ আল মামুনের মতবিনিময়: মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (​নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ চর্চা এবং ভবিষ্যৎ জীবন গড়ার দিকনির্দেশনা দিতে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​গত মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে, পূর্বধলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
​বক্তব্যে ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মাদক, ইভটিজিং ও বাল্যবিয়েকে সমাজ ও সুন্দর জীবনের অন্যতম প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন। এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার পাশাপাশি নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। এছাড়া, জীবনের লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম, অনুশাসন ও পড়াশোনায় মনোযোগী হওয়ার ওপর জোর দেন। একই সঙ্গে পরিবার ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল ও অনুগত থাকার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানান।
​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীসহ প্রায় ১০০ থেকে ১২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। সভার সফল আয়োজনে পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সার্বিক সহযোগিতা ও সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁরা পুলিশের এই প্রশংসনীয় ও সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষকদের পাশাপাশি থানা পুলিশের এ ধরনের ধারাবাহিক দিকনির্দেশনা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ বৃদ্ধি ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd