• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ যাত্রাপথে আতঙ্ক রংপুরে নিউ জুম্মাপাড়া পাকার মাথা ব্যবসায়ী কমিটির নবগঠিত কমিটি গঠন ​শুভ দাস হত্যা মামলা: পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার, মূল রহস্য উন্মোচন অসুস্থ চাঁদপুর জেলা অটো চালক দলের সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে আফজাল হোসেন খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন নিয়ামতপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এফএলএন কার্যক্রম দেখলেন অধিদপ্তরের কর্মকর্তা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, ফেসবুকের ভিডিও দেখে পাশে দাঁড়াল শেরপুর জেলা প্রশাসন হামার বাড়ি ঠাকুরগাঁও সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার সীরতুন্নবী মাহফিলের ১৬তম দিবসে বক্তারা রাসুল (সা.) সুন্নাহ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত

পূর্বধলার শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ভারতীয় মদসহ যুবক আটক

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার পূর্বধলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২ বোতল ভারতীয় মদসহ মো. সুজন মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, (৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেল সাড়ে ৩টার দিকে শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের সামনে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন এসআই হারুনুর রশিদসহ পুলিশের একটি দল। এ সময় কলমাকান্দা থেকে ঢাকাগামী ‘চন্দ্রডিঙ্গা ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৮৯২৭।
তল্লাশিকালে বাস থেকে ১২ বোতল ভারতীয় মদসহ মো. সুজন মিয়াকে আটক করা হয়। আটক সুজন মিয়া নেত্রকোণার কলমাকান্দা উপজেলার চৈতানগর গ্রামের বাসিন্দা। তিনি মো. হাছেন আলীর ছেলে এবং জুলেখা খাতুনের সন্তান।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মদের প্রতিটি বোতলের মূল্য ৩ হাজার ৫০০ টাকা হিসেবে ১২ বোতলের মোট মূল্য ৪২ হাজার টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd