• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
যশোরের শার্শায় ফেনসিডিল মামলায় পাকশিয়ার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সাথে এসআরবি-১৪ এর নবাগত অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ ফুটপাতে সবুজের ফেরিওয়ালা বেলাল, কুড়ি বছর ধরে বিক্রয় করেন ফল-ফুলের চারা অসংখ্য গুনের গুনান্বিত ব্যক্তি ছিলেন মরহুম আলহাজ্ব শামসুল ইসলাম চৌধুরী; ৯ম মৃত্যু বার্ষিকীতে নুরুল ইসলাম সিকদারের বিনম্র শ্রদ্ধা সিলেট পুরাতন কারাগারের জায়গার ভবিষ্যৎ নির্ধারণে জনমতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে— ডক্টর এম এ মোশতাক জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন আযম খান সরকারি কমার্স কলেজের দুই কৃতি শিক্ষার্থী মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ অসহায় সীমার পাশে আলো মিডিয়া গ্রুপ, সেলাই মেশিন উপহার দিলেন সাংবাদিক ছানু সাইয়েদ আবদুল্লাহর হস্তক্ষেপে সাঁথিয়ায় ভাতা কার্ড পেলেন দুই প্রতিবন্ধী ব্যক্তি কুরুচিপূর্ণ পোস্টের আড়ালে ‘ব্ল্যাকমেইল’, ঠাকুরগাঁও আপডেট পেইজের মূল অ্যাডমিন শাওন ডিবির জালে

উত্তরায় প্রবাসীর স্ত্রী তানজিদা মিমের রাতের অসামাজিক ঘটনায় এলাকায় উত্তেজনা

Reporter Name / ১৮৬ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর উত্তরার সেক্টর-১২ এলাকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অপর এক যুবকের রাতের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাটি ঘটে গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরবপ্রবাসী শাহাবুদ্দিনের স্ত্রী তানজিদা মিম (২৭) সেদিন রাত ১১টা ৩০ মিনিটের দিকে তার পরিচিত এক যুবক মেহেদী হাসানকে বাসায় প্রবেশ করতে দেন। মেহেদী উত্তরার একটি বিপণিবিতানের দোকান কর্মচারী। পরিবারের অভিযোগ, মিম ওই রাতে তার দুই সন্তানকে পাশের কক্ষে আটকে রেখে মেহেদীর সঙ্গে অবস্থান করেন।

বিষয়টি জানতে পেরে প্রবাসী শাহাবুদ্দিন সৌদি আরব থেকে ফোনে বড় ভাবি রাজিয়া আক্তার সুমিকে সন্তানদের খোঁজ নিতে বলেন। রাত ১২টার দিকে সুমি বাসায় গিয়ে মিমের কক্ষে এক যুবককে দেখতে পান। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে উত্তরা পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশকে মিম জানান, তিনি সেদিনই স্বামীকে তালাক দিয়েছেন এবং মেহেদী তার বন্ধু। তবে কোনো লিখিত প্রমাণ দেখাতে না পারায় পুলিশ কাউকে আটক না করেই ঘটনাস্থল ত্যাগ করে।

পরদিন সকালে মিম, তার ছোট ছেলে এবং কয়েকজন যুবক মালপত্র নিয়ে বাসা ছেড়ে চলে যান। উত্তরা পশ্চিম থানার ওসি (তদন্ত) জানান, শাহাবুদ্দিনের মা আফিয়া বেগম ৩০ অক্টোবর থানায় একটি সাধারণ ডায়েরি (নং ২৯৩০) করেছেন। তদন্ত চলছে এবং প্রবাসী শাহাবুদ্দিন দেশে ফিরলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে গড়া সংসারে এ ধরনের আচরণ সমাজে বিপর্যয় নেমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd