• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে ভ্রামামান আদালতে এক যুবকের তিন মাস কারাদণ্ড মাদক নিমূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভায় এমপি শান্ত কবিতা: অপেক্ষার নীল আলো ডোমারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্র আশিকের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক

বটিয়াঘাটায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৫০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

​খুলনা ব্যুরোঃ

বটিয়াঘাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​গতকাল মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোরঞ্জন মণ্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠান আয়োজিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান এবং বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মো. শরীফ।
​এছাড়া উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল কুমার মণ্ডল, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সহ-সভাপতি এস এম এ ভূট্টো, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক রিপন রায়।
​অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকান্ত রায়, বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পল্লবী রায়, হাটবাটী হোগলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিরন্ময় রায়, সমাজসেবক স্বপন কুমার বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।
​পুরো অনুষ্ঠানটি সফলভাবে সমন্বয় করে খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd