• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসেেস্ট্রশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে ,শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের আসনে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সভানেত্রী লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারান সম্পাদিকা হাফেজা ফেরদৌস লিপন এর সঞ্চালনায় পথসভায় বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদিকা খাদিজা কলি,সহ সাধারন সম্পাদিকা জয়শ্রী দেব বাবলী,সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী আফসারা রহমান এলসি,পৌর মহিলা দলের সভানেত্রী সাবরিনা জেনিসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত দলের নেতৃবৃন্দরা।

নেতৃবৃন্দরা বলেন,স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দল ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনে দেশের আপামর জনগন বিপুল ভোটে জয়লাভ করে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী একটি সম্প্রীতির বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে ইতিমধ্যে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ,প্রতিটি পরিবারের অস্বচ্ছল,মহিলাদের জন্য মহিলা ভাতা কার্ড,খাল খনন কর্মসূচী গ্রহন করেছেন। তারা আরো বলেন,দেশের অর্ধেক নারীরা রয়েছেন,কাজেই নারীদের বাক স্বাধীনতা ও তাদের জীবন মানের উন্নয়ন বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের সকল ক্ষেত্রে অংশগ্রহন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd