• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্রান্সে বাংলাদেশ এম্বেসিতে সদ্য নিয়োগ প্রাপ্ত রাষ্ট্রদূত এর সাথে ফ্রান্স জমিয়তের মতবিনিময় চিত্রশিল্পী চন্দ্রশেখর দাসের পিতার মৃত্যুতে শিল্পীদের গভীর শোক বিশ্বনাথে খাজাঞ্চি মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত তাহিরপুরে ইরা-হইফা ২০২৬-এর লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের উদ্বোধনী ক্লাস নিয়ামতপুরে সিঁধ কেটে চুরি দিনে রাতে চুরির ঘটনা বাড়ছে দিন দিন জবি তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটি গঠন সিংড়ায় বাড়িতে গাঁজার গাছ! সাতপুকুরিয়ায় পুলিশের অভিযান নিয়ামতপুরে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপিত, দিনব্যাপী আনন্দ-উৎসবে মুখরিত মাসনা মাঠ মদন-ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

বাগেরহাটের রামপালে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Reporter Name / ৬১ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

খুলনা ব্যুরোঃ

বাগেরহাটের রামপালে র‍্যাব-৬ এর অভিযানে প্রায় ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি মাহিন্দ্রা গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনাস্থ র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে ফেনী থেকে বাগেরহাটের রামপাল এলাকায় বিপুল পরিমাণ গাঁজার একটি চালান নিয়ে আসা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার (০৬ জুলাই) সন্ধ্যায় রামপাল উপজেলার ফয়লা বাজার চৌরাস্তা মোড়ে বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন একটি মাহিন্দ্রা গাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা মিলন তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার (২৩)-কে আটক করা হয়।
র‍্যাব জানায়, উদ্ধারকৃত মাদক এবং আটক ইব্রাহিম তালুকদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রামপাল থানা পুলিশ জানায়, মঙ্গলবার (০৭ জুলাই) বেলা ১১টার দিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আটক ইব্রাহিম তালুকদারকে বাগেরহাটের বিজ্ঞ আমলি আদালতে প্রেরণ করা হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd