ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার ৩ নম্বর ইটালি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন সবুজ। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা থেকে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে ব্যক্তিগত অনুদান প্রদান করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সালাহউদ্দিন সবুজ বলেন, ভবিষ্যতে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপন করতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় সহযোগিতা ও নজরদারি রাখার আশ্বাস দেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইটালি ইউনিয়ন যুবদলের সহসভাপতি মজনু আলী, যুবদলের প্রচার সম্পাদক বাচ্চু আহমেদ আকাশ, ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি সানজু, যুবদল সদস্য রহমতউল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক তুহিনসহ শুভন, তন্ময় ও স্থানীয় নেতাকর্মীরা।
পরিদর্শনকালে তাঁরা বিভিন্ন পূজামণ্ডপের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং পূজা উদ্যাপনের বিষয়ে খোঁজখবর নেন।