• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ইটালি ইউনিয়নের পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন সবুজ, দিলেন অনুদান ডিমলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন নেত্রকোণায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান গোড়াই হাইওয়ে থানার ওসি মো. শরিফের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের বিষয়ে দুঃখ প্রকাশ নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক কবিতা: দুর্গা মাতা কি দিলেন? নেত্রকোণার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে নতুন গাড়ি হস্তান্তর

ডিমলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর ডিমলা উপজেলায় শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হুমায়ুন কবির। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে তাঁর সহধর্মিণী, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উদ্দিন,এ,কে,এম,সাহ আরেফিন ও ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আশরাফুল ইসলাম উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রইসুল আলম চৌধুরী, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে তাঁরা আদর্শপাড়া সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক পূজামণ্ডপে প্রবেশ করলে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
এ সময় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল, শৃঙ্খলা রক্ষা এবং নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি পূজামণ্ডপের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়েও আলোচনা করেন তিনি।
জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, ‘দুর্গাপূজা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।’
তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়টি প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এখন পর্যন্ত ডিমলায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।পূজা উদযাপনে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার সঙ্গে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তাদের কাছে তাঁদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd