• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক কবিতা: দুর্গা মাতা কি দিলেন? নেত্রকোণার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে নতুন গাড়ি হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় সভা বিশ্বম্ভরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা শারদীয় দুর্গোৎসবে বিশ্বনাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ৩৮ প্রতিযোগীকে সম্মাননা স্মারক প্রদান

বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় সভা

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) সিহাব বিন আমিন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ পৌরসভা কার্যালয়ে বিশ্বনাথের তিন সাংবাদিক সংগঠনের সাংবাদিকদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত এসিল্যান্ড সিহাব বিন আমিন বলেন, প্রবাসী ও সাধারণ সেবাপ্রত্যাশীদের জন্য তাঁর কার্যালয়ের দরজা সবসময় উন্মুক্ত থাকবে। তিনি পৌরসভার নাগরিকদের যেসব সমস্যা রয়েছে তা কার্যত সমাধান করবেন বলে জানান।

মতবিনিময়কালে সাংবাদিকরা বিশ্বনাথ পৌরসভাসহ বেশ কিছু জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। বিশেষ করে পৌরসভার রাস্তাঘাটে অবৈধভাবে গাড়ি পার্কিং, ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত ট্যাক্স আরোপ, নিয়মিত বাজার তদারকি, যানজট নিরসন ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান তারা।

এসিল্যান্ড সাংবাদিকদের প্রস্তাবগুলোকে ইতিবাচক হিসেবে নিয়ে প্রশাসনের কার্যক্রমে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান সহ-সভাপতি রুহেল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বর্তমান সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী শিপন, কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সদস্য আব্দুস সালাম, নুরুল ইসলাম, মোস্তাক আহমদ মোস্তফা, ফারুক আহমদ, জাহান মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সদস্য কামরুল ইসলাম, আরকুম আলী, হাবিবুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd