• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শারদীয় দুর্গোৎসবে বিশ্বনাথে গুণীজনেরা সংবর্ধিত হলেন কটিয়াদীতে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু সিংগাইরে হস্ত ও কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন পূর্বধলায় দুর্গোৎসব উপলক্ষে ১০০ নারীর মধ্যে শাড়ি বিতরণ করলেন সংসদ সদস্য মানসুরা আলম জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, থানায় এজাহার সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে সংসদ সদস্যের গরু অনুদান সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে ২ লাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ সড়ক বেহাল, গুরুত্ব হারানোর শঙ্কায় সিংড়ার ঐতিহ্যবাহী বিলদহর হাট দুর্গাপূজার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি

শারদীয় দুর্গোৎসবে বিশ্বনাথে গুণীজনেরা সংবর্ধিত হলেন

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

বিশ্বনাথ প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটি’র উদ্যোগে গুণীজনদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহাসপ্তমীর প্রথম দিন শনিবার (১৭ অক্টোবর) রাতে ‘জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটি’র মন্ডপে কমিটির ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে গুণীজনদেরকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি রমা কান্ত দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর প্রতাপ পাল অসিমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জানাইয়া গ্রামের কৃতি সন্তানদের মধ্যে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সদস্য ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি নিশি কান্ত পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সদস্য ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মলয় সোম চৌধুরী, জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য কালীনন্দন পাল চৌধুরী, উপজেলার দিঘলী গ্রামের কৃতিসন্তান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে।
অনুষ্ঠানে মরোনত্তর সংবর্ধনা প্রদান করা হয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এবং জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অজিত কুমার পাল, সংবর্ধনা প্রদান করা হয় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আমেরিকা প্রবাসী প্রবীর কান্তি দে’কে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, যুগ্ম সম্পাদক গোবিন্দ মালাকার, কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু। অনুষ্ঠানের শুরুতে গীতা থেকে পাঠ করেন জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি রমা কান্ত দে এবং স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি ও উপজেলা যুব ঐক্যের সভাপতি অজয় দেব।
এসময় অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির সদস্যবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd