• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক কবিতা: দুর্গা মাতা কি দিলেন? নেত্রকোণার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে নতুন গাড়ি হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় সভা বিশ্বম্ভরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা শারদীয় দুর্গোৎসবে বিশ্বনাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য

নেত্রকোণার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে নতুন গাড়ি হস্তান্তর

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, নেএকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল ও জনসেবামূলক করতে একটি নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে। অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সৌজন্যে গাড়িটি প্রদান করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, এমপি, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা-এর কাছে গাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, নতুন যানবাহন সংযোজনের ফলে নেত্রকোণার পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের জরুরি সাড়াদান, রাতের টহল এবং দূরবর্তী এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. মতিউর রহমান, নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd