• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহ্বান খাদ্যমন্ত্রীর নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাণীশংকৈল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৮ গোপালগঞ্জে গ্রাম পুলিশকে চড় মারার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাটগ্রামে মাদক সেবনের দায়ে একজনকে ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে (SRB)-৫ এর হাতে চাঞ্চল্যকর বারী হত্যা মামলার আসামি গ্রেপ্তার বীর রেমিট্যান্স যোদ্ধা আলহাজ্ব আব্দুছ ছত্তার ভুট্টো-কে সংবর্ধিত করলো সোনালী লাইফ নেত্রকোণায় ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

বিশ্বম্ভরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

Reporter Name / ৪০ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে ইয়াবাসহ পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা খোকা মিয়া।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকাসক্ত তোফায়েল (২৬) নামে ওই যুবককে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় বাবা খোকা মিয়া তার ছেলে তোফায়েলকে ইয়াবাসহ মাদক সেবনরত অবস্থায় পুলিশের হাতে সোপর্দ করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিনা আক্তারের সামনে জিজ্ঞাসাবাদে তোফায়েল ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, তার বেপরোয়া চলাফেরা এবং এলাকায় মাদক সেবন ও কেনাবেচার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে।

এদিকে ঘটনার পর তোফায়েল কয়েকজনের বিরুদ্ধে ইয়াবা সেবন, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন। তাঁর অভিযোগে বাঘবেড় গ্রামের কালা মিয়া, শফিক মিয়া, তুতা মিয়া ও শাহাবুদ্দিন, আক্তাপাড়া গ্রামের এরশাদ মিয়া এবং রতারগাঁও গ্রামের হামিদ মিয়ার নাম উঠে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd