• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মফস্বল সাংবাদিকদের বাঁচাতে দ্রুত পদক্ষেপ চান তানু, রাষ্ট্রপতির কণ্ঠে এলো ঐক্যের আহ্বান জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু সিংগাইরে ইয়াবাসহ ১ মাদককারবারি আটক রাজাপুরে ৩ সন্তান নিয়ে ভাঙা খুপরি ঘরে দিনমজুর পরিবারের মানবেতর জীবন নরসিংদী সদর উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও আসমা জাহান মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা রাণীশংকৈলে সরকারি সড়ক দখলমুক্ত করলেন এসিল্যান্ড মজিবুর রহমান সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা গভীর রাতে পুলিশের হানা, রাণীশংকৈলে ১ লাখ ৬৮ হাজার টাকার মাদকসহ গ্রেফতার ১

বীরভূমের মুরারইতে ধুমধামে পালিত হলো কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ বর্ষ

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সুলতানা সহেলি রহমান, মুরারই, বীরভূম, পশ্চিমবঙ্গ, ভারত

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই এলাকায় নজরুল ইসলাম অর্ধশত প্রয়াণ বর্ষ স্মরণ কমিটির উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ বর্ষ পালিত হলো। শনিবার ৬ সেপ্টেম্বর মুরারই ১ নং ব্লক কমিউনিটি হলে আয়োজিত হয় এক মনোজ্ঞ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিকেল ৩টায় ‘ঝড়’ পত্রিকার সম্পাদক কৌশিক চ্যাটার্জি কবির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মোহিনী মোহন কুন্ডু।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি নাসির ওয়াদেন, সাগর দাস, সুহানা খাতুন ও জিন্নাত আলী। সঙ্গীত পরিবেশন করেন জিন্নাতয়ারা, সৌরীশ কুন্ডু, পার্থ বন্ধু ঘোষ ও নিরূপমা রায়চৌধুরী।

কাজী নজরুল ইসলামের বর্ণময় জীবন নিয়ে আলোচনা করেন মুরারই কাজী নজরুল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. অনির্বাণ জ্যোতি সিনহা, গল্পকার দোস্ত মহম্মদ ও কৌশিক চ্যাটার্জি।
বক্তারা বলেন, বর্তমান সামাজিক সঙ্কটের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার কবি নজরুলকে নতুন করে চর্চা করা সময়ের দাবি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম প্রান্তিক পত্রিকার সাধারণ সম্পাদক সুনীল সাগর দত্ত, রাজগাঁও গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা হাসিনাতুল ফেরদৌস ও রবীন্দ্র নজরুল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবু তাহের সেখ।

স্মরণ কমিটির প্রধান উপদেষ্টা মতিয়ার রহমানের সঞ্চালনায় এবং সভাপতি শান্তনু দাশ ও সম্পাদক আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ২০২৫ সালে গঠিত এই কমিটি গত এক বছর ধরে মুরারই বিধানসভা এলাকায় ছোট ছোট সভার মাধ্যমে নজরুল চর্চা গড়ে তোলার কাজ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd