• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা

Reporter Name / ৫৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

 

মা মানে ঘরের খুঁটি

মা মানে আদর সোহাগ
মা ভালোবাসা।
মায়ের কাছে পাই আমি,
স্বপ্ন সুখের আশা।

মা মানে হাসি খুশি,
মা নয়নের মণি।
মায়ের মুখে হাসির ঝলক
পাবে না কোথাও জানি।

মা মানে শক্তি সাহস,
মা হলো পেরোনা।
মায়ের কাছে দুর হয়ে যায়,
সকল দুঃখ যাতনা।

মা মানে সেবা যত্ন,
মা দুঃখ ভোলা।
মা মানে সুখের পরশ,
মনকে দেয় দোলা।

মা মানে ঘরের খুঁটি,
মা থাকে তা ধরে।
মায়ের কথা আজিকে তাই,
বেশি বেশি মনে পড়ে।

আষাঢ় মাসে বৃষ্টি পড়ে

আষাঢ় মাসে বৃষ্টি পড়ে,
রিমঝিম ঝিম করে ।
আষাঢ় মাসে মেঘ ডাকে,
গুরুম গুরম গুরুম করে।

আষাঢ় মাসে আকাশ থাকে
কালো মেঘে ঢাকা।
বৃষ্টি পড়ে সকাল বিকাল,
বাহিরে যায় না থাকা।

আষাঢ় মাসে বৃষ্টি ভেজা
মাছেরা সবাই হাসে।
আষাঢ় মাসে নতুন জলে,
ব্যাঙেরা যেন নাচে।

আষাঢ় মাসে বৃষ্টি পড়ে
খোকা খুকু আয় ঘরে।
অই দেখা যায় কালো মেঘ,
আসলো আঁধার করে।

হায়রে দুনিয়া থাকলে টাকা

হায়রে দুনিয়া থাকলে টাকা,
বাসে সবাই ভালো।
মুখে সবার হাসির ঝলক,
দেখতে চাঁদের আলো।

থাকলে টাকা কত কুটুম,
খুব যে আপন হয়।
বনের শিয়াল কুকুর বিড়াল,
কেহ পর আর নয়।

টাকা থাকলে তোমার কত,
আদর যত্ন কত কিছু হয়।
পাড়া প্রতিবেশী সমাজের লোক,
তোমার কথা ভালো কয়।

সামান্য গাও গরম হলে,
চারিদিকে কত হৈচৈ ।
আদর যত্ন সেবা শুশ্রুষা,
কইরে তোরা কই?

টাকা থাকলে ডাক্তার বাবু,
ভালো করে চেকাপ করে।
টাকা না থাকলে রোগীটা যে,
অনেক অনেক দুরে থাকে।

টাকা থাকলে উকিল মোক্তার,
তারাও তোমার কথা শুনে।
আইনের শাসন তোমার জন্য,
মুক্তির পণ আরও যে গুনে।

হায়রে টাকা থাকলে তোমার,
কতো যে উপায় হয়।
টাকা না থাকলে এই দুনিয়ায়,
কেউ বুঝি কাহারো নয়।

টাকা থাকলে তোমার কত
শক্তি সাহস ক্ষমতা বাড়ে।
যে দিকে টাকা সেদিকে আজ,
আইনও তার কথা নারে।

থাকলে টাকা এই দুনিয়ায়
প্রিয়তমা ভালো বাসে।
না থাকলে টাকা এই দুনিয়ায়,
কেউ থাকে না তার পাছে।

গাঁয়ের মানুষ গায়ে থাকে

গায়ের মানুষ গায়ে থাকে,
যায় না কোথাও দুরে।
মমতা ভরা ভালো বাসা ,
যায় না কভু তা ফুরে।

গাঁয়ের মানুষ গায়ে থাকে,
দারুন মিলেমিশে।
মান অভিমান করে না ওরা,
কেহ কারোর পিছে।

গাঁয়ের মানুষ গায়ে থাকে,
যায় না কাহাকেও ভুলে।
হিংসা বিদ্বেস মুছে ফেলে,
বুকে টেনে নেয় যে তুলে।

সুখে দুখে আপদ বিপদে,
গাঁয়ের মানুষ সবাই।
সলা পরামর্শ করে বসে,
ছেলে বুড়ো সব ওরাই।

গাঁয়ের মানুষ গায়ে থাকে
কি! যে ভালো লাগে।
মন মাতানো খুশির জোয়ার,
স্বপ্ন ছোঁয়া যেন জাগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd