শান্তির স্থান মসজিদ
প্রশান্তি মিলে বন্ধু
গেলে রবের ঘরে,
আছে যত পেরেশানি
মন থেকে যায় সরে।
মনের যত আছে চাওয়া
আল্লাহ সবই জানেন,
পূরণ হয় সকল আশা
তাঁর আদেশ যারা মানেন।
জান্নাতেরই আশা নিয়ে
রবের হুকুম মানো,
নেক আমলে জিন্দেগিটা
সাজাতে তো জানো।
আদেশ-নিষেধ মান্য করে
তোমার জীবন চলুক,
এ জগতে ভালো ছিলে
সকল লোকেই বলুক।
লোকের দ্বারে না গিয়ে ভাই
আসো রবের ঘরে,
তওবা করে পাপের পথ
ছেড়ে দাও একবারে।
নৌকা প্রদান বাহন
জলের বুকে ভেসে ভেসে
খুঁজে বেড়াই শান্তি,
দূর করতে চেষ্টা করি
মনের যত ক্লান্তি।
হাটে-মাঠে কাজে লাগে,
বয় ফসলের হাড়ি—
নৌকা কাজে আসে তেমন
যেমন তোমার গাড়ি।
মাছ ধরে নিই বিলে গিয়ে
নৌকা আমার সাথী,
রাতের বুকে ভাসলে জলে
জ্বালাই কুপি বাতি।
নদীর ঘাটে বাঁধা থাকে
নৌকা সারি সারি,
দেখে যেও গ্রামটি মোদের,
নইলে তোমার সনে আড়ি!
প্রকৃতির পরশে আছে শান্তি
প্রশান্তির খোঁজ পেয়েছি আমি
জলের বুকে ভেসে,
মনটা আমার ভরে গেল
দুঃখ গেল হেসে।
জলের ঢেউয়ে সুখের দোলা
পাশে সবুজ গাছ,
মন দিয়ে তা দেখেছি আমি
ফেলে সব কাজ।
নদীর পানি নীল ছিল আর
বইছিল এক হাওয়া,
এমন দৃশ্য দেখব আমি
মনের ছিল চাওয়া।
নদী আর ওই পাহাড় দেখে
সুখের সন্ধান করো,
দাওয়াত রইল দুর্গাপুরে
ঘুরতে আসতে পারো।
চলো সবাই মাদ্রাসাতে যাই
কোথায় গেলে জামাল-কামাল?
আসো মাদ্রাসাতে যাই।
যেথায় গেলে আমরা সবাই
দ্বীনি শিক্ষা পাই।
কোরআন-হাদিস শিক্ষা পাবো,
জ্বালবো দ্বীনের আলো
সেই আলোতে পথ দেখে সব
থাকবে খুবই ভালো।
উত্তম নীতি শিখবো মোরা,
বলবে সবাই ভালো,
নৈতিকতা ছড়িয়ে দেবো—
মন বাসনা হলো।
তাই বলি ভাই চলো সবাই
মাদ্রাসাতে যাই,
উত্তম মানুষ হওয়ার শিক্ষা
সেথায় আমরা পাই।