• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

ম্যাজিক বাংলা টেলিভিশনের গৌরবময় ত্রয়োদশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধি:
আজ ম্যাজিক বাংলা টেলিভিশনের গৌরবময় ত্রয়োদশতম প্রতিষ্ঠাবার্ষিকী। একটি গণমাধ্যমের জন্য তেরো বছরের পথচলা এক বিশাল মাইলফলক।

বনানী চেয়ারম্যান বাড়ীর সিকদার প্লাজায় অবস্থিত ম্যাজিক বাংলা টেলিভিশনের গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেলটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী, লেখক, সমাজ ও রাষ্ট্রচিন্তক এবং বিশিষ্ট টকশো ব্যক্তিত্ব সফির উল্ল্যা সিকদারসহ এই পরিবারের সকল সদস্য, কলাকুশলী ও অগণিত দর্শককে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন চ্যানেলটির উপদেষ্ঠা, বরেণ্য নজরুল গবেষক, রাষ্ট্রচিন্তক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান।

মুহাম্মদ আতা উল্লাহ খান এক বাণীতে বলেন, একটি গণমাধ্যমের জন্য তেরো বছরের পথচলা এক বিশাল মাইলফলক। “ম্যাজিক বাংলা টেলিভিশন” তার সৃজনশীল উপস্থাপনা, বস্তুনিষ্ঠ সংবাদ এবং সুস্থ বিনোদনের মাধ্যমে গত এক যুগে বাঙালির হৃদয়ে এক অনন্য আসন তৈরি করে নিয়েছে। গণমাধ্যমের ভিড়ে এই চ্যানেলটি শুরু থেকেই ভিন্নধর্মী ও রুচিশীল অনুষ্ঠান উপহার দিয়ে আসছে, যা দর্শক সমাজকে শুধু বিনোদিতই করেনি, বরং সমাজ গঠনে ও সচেতনতা বৃদ্ধিতে রাখছে ইতিবাচক ভূমিকা।

তিনি আরো বলেন, এই দীর্ঘ ও সফল পথচলার পেছনে যাঁর দূরদর্শী নেতৃত্ব ও একক অনুপ্রেরণা কাজ করেছে, তিনি হলেন চ্যানেলটির কর্ণধার সফির উল্ল্যা সিকদার। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী হিসেবে তিনি যেমন নিজের জাদুর ছোঁয়ায় বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন, ঠিক তেমনি তাঁর জাদুকরী ও দক্ষ নেতৃত্বে ম্যাজিক বাংলা টেলিভিশনকেও একটি জনপ্রিয় ও বিশ্বস্ত গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শুধু জাদুর মঞ্চেই নয়, সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে টকশো ব্যক্তিত্ব হিসেবে তাঁর যুক্তিপূর্ণ, সাহসী ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ দর্শকদের গভীরভাবে মুগ্ধ করে। তাঁর এই বহুমাত্রিক প্রতিভা ও সুযোগ্য পরিচালনা চ্যানেলটিকে দিন আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ম্যাজিক বাংলা টেলিভিশন শুরু থেকেই বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে চলেছে। প্রান্তিক মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরা থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের সব খবর সবার আগে দর্শকের কাছে পৌঁছে দিতে এই চ্যানেলটি সর্বদা আপসহীন। নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং সৃজনশীল শিক্ষামূলক অনুষ্ঠানমালার কারণে এটি আজ দেশে ও প্রবাসে কোটি বাঙালির মন জয় করতে সক্ষম হয়েছে।

আজকের এই বিশেষ ও আনন্দের দিনে ম্যাজিক বাংলা টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সফির উল্ল্যা সিকদারের বলিষ্ঠ নেতৃত্বে এই চ্যানেলটি আগামী দিনগুলোতেও তাদের বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের ধারা বজায় রাখবে। নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তির মেলবন্ধনে ম্যাজিক বাংলা টেলিভিশন সাফল্যের আরও বহু চূড়া অতিক্রম করবে এবং বিশ্বমঞ্চে বাংলা ভাষা ও সংস্কৃতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে টিকে থাকবে।

ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে ম্যাজিক বাংলা টেলিভিশনের সকল রিপোর্টার, ক্যামেরাপার্সন, টেকনিশিয়ান, কর্মকর্তা এবং এর কোটি কোটি শুভানুধ্যায়ী ও দর্শককে আবারও জানাই আন্তরিক মোবারকবাদ। ম্যাজিক বাংলা টেলিভিশনের পথচলা হোক চিরভাস্বর ও সাফল্যমণ্ডিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd