• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ শিক্ষকতা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি, ‘ভাঙড় রত্ন’ সম্মাননা পেলেন মহম্মদ মফিজুল ইসলাম পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) “সীরাত কনফারেন্স ও সাংস্কৃতিক সন্ধ্যা” অনুষ্ঠিত সাতকানিয়ায় স্টার লাইনের ধাক্কায় স্কুলছাত্রী আহত: ২ মহাসড়ক অবরোধ, চালক আটক Poem: When I Love You নওগাঁয় ডিবির অভিযানে হেরোইন-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল ও চাকু উদ্ধার রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় চুকনগর গণহত্যা দিবস পালিত

Reporter Name / ২৪৩ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ

খুলনার চুকনগরে যথাযোগ্য মর্যাদায় ”চুকনগর গণহত্যা দিবস” পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসন, বিএনপি ও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চুকনগর গণহত্যা-৭১ স্মৃতিরক্ষা বধ্যভুমিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া চুকনগর কলেজ, হাসানিয়া দাখিল মাদ্রাসা,প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বধ্যভুমিতে পুস্পস্তবক অর্পণ করে। এরপর খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হকের পক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বধ্যভুমিতে ফুল দিয়ে ৭১ এর গণহত্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ শেষ হলে বধ্যভুমি চত্বরে ৭১ এর গণহত্যায় নিহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং ডুমুরিয়া উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন। অন্যান্যের মধ্যে উপ¯স্হিত ছিলেন ও বক্তব্য রাখেন শেখ আবুল কালাম মহিউদ্দিন, চুকনগর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হাফিজ মাহমুদ, ডুমুরিয়া থানার এস আই শাহীন কাদির, ডুমুরিয়া উপজেলা সাংবাদিক কল্যান সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহ, চুকনগর প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমীন, চুকনগর বাজার বনিক সমিতির সভাপতি শাহিদুল ইলাম, কাঠাঁলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স ম আব্দুর রাজ্জাক, প্রভাষক মনিরুল ইসলাম ব্রাউন, বিএনপি নেতা শেখ আবু শাহামা, প্রভাষক মনিরুল হক, হাসানিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহীন কাদির, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, সরদার দৌলত হোসেন, চুকনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা মাহবুব আলম, মফিজুল ইসলাম শেখ, আব্দুল হাই শেখ, মৃনাল কান্তি দাস, সোহেল মাহবুব, হুমায়ুন কবির, ছাত্রদল নেতা মেহেদী হাসান তুহিন, দিপু মল্লিক, সুদেব কুমার দাস, রিফাত শেখ, সাজিদ শেখ, গাজী ফয়সাল প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd