• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাগমারায় উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সহ গ্রেফতার ৪ রংপুরে গ্রাহক ভোগান্তি: প্রিপেইড মিটারের সংযোগ বাতিল না হলে গণপ্রতিরোধের হুঁশিয়ারি নাগরিক কমিটির যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে পাঁচবিবিতে পানিশূন্য শিক্ষা প্রতিষ্ঠান জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক, জনতার হাতে আটক। নিউজ প্রকাশ করলেই সাংবাদিকদের মানহানির মামলা করার হুমকি ডিমলায় বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ দুইজন আটক কেন্দুয়ায় বাল্যবিবাহ, মাদক ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক সভা বিশ্ব পর্যটন দিবস আজ, পর্যটনই শান্তির সেতু সিংড়া হাতিয়ান্দহ ‘এককভাবে নয়, সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন’ করতে চাই—কায়ছার হায়দার হেলাল লোহাগাড়া প্রেস ক্লাব এর নিবার্চন সম্পন্ন ; সভাপতি- মুনির, সেক্রেটারি – এরশাদ

রংপুরে গ্রাহক ভোগান্তি: প্রিপেইড মিটারের সংযোগ বাতিল না হলে গণপ্রতিরোধের হুঁশিয়ারি নাগরিক কমিটির

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি:

রংপুরে প্রিপেইড মিটারের সংযোগ বাতিল না হলে নেসকো কর্তৃপক্ষের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে নাগরিক কমিটি।

আজ দুপুরে রংপুর আদালত চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।

তিনি বলেন, কোনো গণশুনানি ছাড়াই নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের ভয়-ভীতি দেখিয়ে বেআইনিভাবে প্রিপেইড মিটার স্থাপন করে যাচ্ছে। এ নিয়ে ভুক্তভোগী গ্রাহকদের পক্ষে করা মামলা নিয়েও টালবাহানা করছে নেসকো কর্তৃপক্ষ। প্রিপেইড মিটারের কারণে গ্রাহকদের খরচ দ্বিগুণ হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

তাই দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করা না হলে গ্রাহকদের গণস্বাক্ষর নিয়ে দাবি আদায়ে ঢাকা জাতীয় প্রেসক্লাবে অবস্থানসহ রংপুরে হরতালের মতো কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন নাগরিক কমিটির নেতারা।

একই সাথে ফ্যাসিস্ট আমলের চলমান এই শোষণমূলক প্রকল্প ও প্রযুক্তি ব্যবহার বন্ধে সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করা হয় সংবাদ সম্মেলন থেকে।

এ সময় আদালতে মামলা করা ভুক্তভোগী গ্রাহকরাসহ নাগরিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd