রংপুর প্রতিনিধি:
রংপুর সিটি কর্পোরেশনে (রসিক) শুরু হয়েছে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নগরীর সকল ওয়ার্ডে পর্যায়ক্রমে চলবে এ কার্যক্রম।
ক্যাম্পেইনের প্রথম দিনে সিটি কর্পোরেশনের ৪ থেকে ৯ নম্বর এবং ১৬ থেকে ২০ নম্বর ওয়ার্ডে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টিকাদান চলে।
সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ জানায়, ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী সকল শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় আনা হবে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের শনাক্ত করছেন এবং অভিভাবকদের টিকা কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করছেন।
হামের ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। নির্ধারিত বয়সী কোনো শিশু যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে কাজ করছে সংশ্লিষ্টরা।