• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চামারী ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’র আত্মপ্রকাশ

রথযাত্রা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ঠাকুরগাঁওয়ে এডিশনাল এসপি মোঃ খোদাদাদ হোসেনের

Reporter Name / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি

রথযাত্রা-২০২৬ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় রথযাত্রা উদযাপন কমিটির জেলা ও থানা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। জেলা পুলিশের পক্ষ থেকে মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোদাদাদ হোসেন।

বক্তব্যে তিনি বলেন, রথযাত্রা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা পুলিশ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আয়োজকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

তিনি আরও বলেন, রথযাত্রাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এ লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখবে।

মতবিনিময় সভায় রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন অতিরিক্ত পুলিশ সুপার।

সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এস এম ইফতেখার আহমেদ, ডিআইও-১ মোঃ মামুন অর রশীদ, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাজাহান আলী এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ। এছাড়াও রথযাত্রা উদযাপন কমিটির জেলা ও থানা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

রথযাত্রা-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোদাদাদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd