• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মাইক্রোবাস, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধারে গিয়ে মিলল ১৪০ বোতল ফেনসিডিল রাণীশংকৈলে মাদক-জুয়া-চুরি ঠেকাতে মাঠে সক্রিয় হওয়ার নির্দেশ অতিরিক্ত পুলিশ সুপারের ডিমলায় কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করতে ৯০ ওয়ার্ডে সার কার্ড বিতরণের উদ্যোগ মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা সুনামগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক কলি তালুকদার, সদস্য সচিব বিমল বণিক সাহিত্য-সংস্কৃতি ও শিশুদের প্রতিভা বিকাশে জিয়াউর রহমানের অবদান কটিয়াদীতে আগুনে দগ্ধ হয়ে দুই গরুর মৃত্যু, আহত আরও দুটি ধামইরহাটে বিয়ের প্রলোভনে এক তরুনীকে ধর্ষণের অভিযোগ ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট, সারা বছর পানির কষ্টে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষ

রাজারহাটে উপজেলা প্রকৌশলীর পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ২১৩ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

 

মোঃ ইউসুফ খাঁন, রংপুর ব্যুরো প্রধান

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ মন্ডলকে বদলি ও মিজানুর রহমান সরদারকে উপজেলা প্রকৌশলীর পদে পদায়ন বাতিলের দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আজ সকাল এগারোটায় রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে সচেতন রাজারহাট উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান প্রকৌশলী বরাবর মোঃ মিজানুর রহমান সরদারকে উপজেলা প্রকৌশলীর পদে পদায়ন বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। গত ২০ এপ্রিল ২০২৫ইং তারিখে রাজারহাট উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানার অন্যত্র বদলি হলে ওই পদে ১৪ই মে ২০২৫ইং তারিখে রাজারহাট উপজেলা সহকারী প্রকৌশলী জনাব মোঃ আব্দুর রশীদ মন্ডলকে উপজেলা প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হয়।
এ আদেশ প্রদান করার কয়েকদিনের মধ্যে মোঃ মিজানুর রহমান সরদারকে উপজেলা প্রকৌশলীর পদে পদায়নের আদেশ দেন কর্তৃপক্ষ।

সেই আদেশ বাতিল ও মোঃ আব্দুর রশীদ মন্ডলকে উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্বে রাখার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। মিজানুর রহমান সরদার একজন অযোগ্য, অদক্ষ, দুর্নীতিপরায়ণ ব্যক্তি। ইতোপূর্বে তিনি কোথাও সুনামের সহিত চাকুরি করতে পারেননি উল্লেখ করে মানববন্ধনে বক্তব্য রাখেন মেসার্স সোয়াদ কনস্ট্রাকশনের প্রোপাইটর মোঃ সফিকুল ইসলাম, ঠিকাদার মিল্টন, ইঞ্জিনিয়ার নূর খালেক, রিয়াজুল ইসলাম, খায়রুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচির বক্তব্যে তারা বলেন আব্দুর রশীদ মন্ডলকে উপজেলা প্রকৌশলী হিসেবেই বহাল রাখতে হবে। কর্তৃপক্ষ যদি তাদের এ দাবি মেনে না নেয় তাহলে তারা কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd