• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ করুণ প্রার্থনা টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ২০তম বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি লোহাগাড়ায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে স্কুলশিক্ষক গুরুতর আহত কবিতাঃ রূপকথা নামে বৃষ্টিতে রাণীশংকৈলে ভোটের মাঠে উত্তেজনা, ফলে রোমাঞ্চ! কামালের বড় জয়, ৪ ভোটে কাজলের বাজিমাত মিরপুরে চারতলা ভবন থেকে পড়ে ডোমারের আলিমুলের মৃত্যু গলায় ছুরি ঠেকিয়ে অটো ছিনতাই, দেড় ঘন্টায় উদ্ধার, রাণীশংকৈলে ছুরিসহ যুবক আটক উইনিপেগের বাসে বাড়ছে পুলিশি নজরদারি কটিয়াদীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূর্বধলায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাত-দিন দেনদরবারেও শেষ রক্ষা হলো না, রাণীশংকৈলে ১০২ বস্তা চাল নিয়ে বিএনপি নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ৪২ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা চাল কালোবাজারির উদ্দেশ্যে অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে ১০২ বস্তা চাল জব্দ করেছে স্থানীয়রা। পরে চালসহ ট্রলিটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রাতোর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দুইজনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার সরকার বাদী হয়ে রাতোর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. আনোয়ারুল হক (৫২) এবং মো. জাহাঙ্গীর আলম (৫৫)-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তাদের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে অনিয়ম এবং কালোবাজারির উদ্দেশ্যে চাল অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় রাণীশংকৈল উপজেলার বিভিন্ন ইউনিয়নে কার্ডধারী উপকারভোগীদের মধ্যে খাদ্য অধিদপ্তরের নির্বাচিত ডিলারদের মাধ্যমে চাল বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে রাতোর ইউনিয়নের জন্য নির্বাচিত ডিলার মো. আনোয়ারুল হকের কাছে উপজেলা খাদ্য অফিস থেকে ৫৬১ বস্তা, মোট ১৬ দশমিক ৮৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে গভীর রাতে দুই অভিযুক্ত পরস্পর যোগসাজশে বরাদ্দকৃত চালের একটি অংশ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় রাতোর ইউনিয়নের ভেলাই বাজার এলাকায় স্থানীয় লোকজনের নজরে পড়লে একটি ট্রলিতে থাকা ১০২ বস্তা চাল আটক করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৩ হাজার ৬০ কেজি চাল ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা চালসহ ট্রলিটি আটকের পর রাণীশংকৈল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল ও পরিবহনকারী ট্রলিটি থানায় নিয়ে আসে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, বরাদ্দকৃত ভালো মানের চাল পরিবর্তন করে অধিক মুনাফার আশায় নিম্নমানের চাল ভোক্তাদের দেওয়ার উদ্দেশ্যে এসব চাল অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল।

রাত-দিন দেনদরবার, শেষ পর্যন্ত মামলা:-

এদিকে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য রাতোর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন নেতাকর্মী রাণীশংকৈল থানায় গিয়ে রাত-দিন দেনদরবার ও সমঝোতার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি।

স্থানীয়দের দাবি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি আমলে নিয়ে আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যান। পরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে অনিয়মের অভিযোগে দুইজনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd