• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
  • [gtranslate]

লোহাগাড়ায় আগুনে পুড়ল ৭ দোকান, মুহূর্তেই শেষ জীবিকার অবলম্বন

Reporter Name / ৫৮ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

এক মুহূর্তেই নিভে গেল বহু বছরের পরিশ্রম আর জীবিকার অবলম্বন। ভোরের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশহাট বাজারের সাতটি দোকান। শনিবার (১১ জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন শামসুল আলমের সারের দোকান, আবু তাহেরের ডেকোরেশন ও লেপ-তোষকের দোকান, নাজিম উদ্দিনের লেপ-তোষকের দোকান ও কারখানা, জসির উদ্দিনের ইলেকট্রনিকসের দোকান এবং রতন কর্মকারের কামারের দোকান। আগুনের লেলিহান শিখা শুধু দোকানই গ্রাস করেনি, সঙ্গে পুড়িয়ে দিয়েছে কয়েকটি পরিবারের বহু বছরের কষ্টার্জিত জীবিকার অবলম্বনও।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি দোকানে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। চারদিকে ধোঁয়া আর আগুনের বিভীষিকায় বাজার এলাকা আতঙ্কিত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাজারের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে আগুন নেভানোর আহ্বান জানানো হয়। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে দোকানে থাকা সার, ডেকোরেশন সামগ্রী, লেপ-তোষক, ইলেকট্রনিক পণ্য, বিভিন্ন যন্ত্রপাতি ও নগদ অর্থসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। সরকারি সহায়তা ছাড়া নতুন করে ব্যবসা শুরু করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে বলে তারা জানান।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখার চন্দ্র রুদ্র জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd