• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শান্তি, ঐক্য ও মানবিক সমাজ গঠনে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান; লক্ষ লক্ষ মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে সীরতুন্নবী (সাঃ) মাহফিল সমাপ্তি কবিতাঃ অন্তরে অনাবৃষ্টি পূর্বধলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিকিউরিটি গার্ড হত্যা মামলায় দ্রুত সাফল্য, সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের এএসপি আলমগীর পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ভোটে পাইকুরাটি ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্ব, সভাপতি মোহাম্মদ উল্লাহ, সম্পাদক জিয়া উদ্দিন সারাদেশের ন্যায় গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ড. অলী আহমদ কে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান

শান্তি, ঐক্য ও মানবিক সমাজ গঠনে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান; লক্ষ লক্ষ মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে সীরতুন্নবী (সাঃ) মাহফিল সমাপ্তি

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)

১২ সেপ্টেম্বর: শনিবার লক্ষ লক্ষ মুসল্লির সম্মিলিত ‘আমিন, আমিন’ ধ্বনি, দরুদ-সালাম ও মোনাজাতের মধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগাড়া চুনতীতে শেষ হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। শনিবার চুনতীর শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে বক্তারা ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, ন্যায়, ঐক্য ও মানবিকতা প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান। যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী (রহ.) প্রবর্তিত এ ঐতিহাসিক মাহফিলের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মাওলানা আবু বকর রফিক আহমদ এবং চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন। সমাপনী বক্তব্যে মাহফিল মোতাওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত ১৯ দিনের আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও সফল সমাপ্তির বিভিন্ন দিক তুলে ধরে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি সীরাতের এ ঐতিহাসিক আয়োজনকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সমাপনী দিনে ‘হযরত মু’আয (রা.)-কে প্রদত্ত রাসূল (সা.)-এর ১০টি অসিয়ত’ বিষয়ে দরসে হাদিস পরিচালনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলা উদ্দিন ইমামী। ‘বিদায় হজে রাসূল (সা.)-এর প্রদত্ত ভাষণের গুরুত্ব ও তাৎপর্য’ বিষয়ে আলোচনা করেন সাবেক ধর্ম উপদেষ্টা আলহাজ্ব ড. মাওলানা আ.ফ.ম. খালেদ হোসাইন। ‘ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা’ বিষয়ে বক্তব্য দেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা বি.এম. মুফিজুর রহমান আজহারী। ‘শান্তির সমাজ প্রতিষ্ঠায় মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা.)’ বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা আ.ক.ম. আবদুল কাদের। ‘ইসলামের দৃষ্টিতে ঐক্যের প্রয়োজনীয়তা এবং অনৈক্যের কারণ ও পরিণতি’ বিষয়ে বক্তব্য দেন ঢাকার মুফতি মাওলানা আলী হাসান ওসামা। বক্তারা বলেন, ইসলাম কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের নাম নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। রাসূল (সা.)-এর বিদায় হজের ভাষণে মানবিকতা, ন্যায়, সাম্য ও ঐক্যের যে শিক্ষা রয়েছে, তা অনুসরণ করলেই সমাজের বিভাজন, অশান্তি ও নৈতিক অবক্ষয় দূর করা সম্ভব। এছাড়া ‘ইসলামের শ্রেষ্ঠত্বের প্রামাণ্য’, ‘কামিল মুরশিদের পরিচয় ও গুণাবলি’, ‘আল-কোরআন ও বিজ্ঞান’, ইবাদত ও নামাজের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে দেশের বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদরা আলোচনা করেন। সমাপনী মোনাজাতের সময় শাহ্ মনজিল সীরত ময়দান ও আশপাশের এলাকা লক্ষ লক্ষ মুসল্লির সম্মিলিত ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। এর মধ্য দিয়ে শেষ হয় চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd