• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শারজাহ চ্যারিটির সহযোগিতায় মাধবপুরে প্রায় ১০টি মসজিদের ছাদ ঢালাই সম্পন্ন নারীদের নিরাপদ চলাচলে আলাদা বাস চালুর উদ্যোগকে স্বাগত জানালেন সৈয়দ শিব্বির আহমদ শিবলী নিরাপদ যাতায়াতের নতুন উদ্যোগ: ঢাকার সড়কে ‘পিংক বাস’ সারাদেশে তীব্র গ্যাস সংকট: থমকে গেছে জনজীবন ও শিল্প উৎপাদন মাদক কারবারিদের আতঙ্ক ডিবি ওসি গোলাম রসুল কাজল, রাণীশংকৈলে ৬১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নেত্রকোণায় জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বালু উত্তোলন, মাদক ও অবৈধ দখলের দায়ে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২০ পরিবারের মাঝে ৬৮ লাখ টাকার চেক বিতরণ খুলনায় ‘ছেলেধরা’ সন্দেহে যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ বালাপাড়া দাখিল মাদ্রাসার সংস্কারে ২০ লাখ টাকা বরাদ্দ, সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান শেরপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

শারজাহ চ্যারিটির সহযোগিতায় মাধবপুরে প্রায় ১০টি মসজিদের ছাদ ঢালাই সম্পন্ন

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নের উত্তর রাজাপুর আব্দুল খালেক জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। একই উদ্যোগের আওতায় গোবিন্দপুর বাইতুর নূর জামে মসজিদ, কোটানিয়া নুরে মদিনা জামে মসজিদসহ প্রায় ১০টি মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।

মসজিদ নির্মাণের এই পবিত্র কাজে আরব আমিরাতের স্বনামধন্য দাতব্য সংস্থা Sharjah Charity International সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে।

মসজিদের ছাদ ঢালাইয়ের কাজকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ উদ্যোগকে এলাকার জন্য গর্বের ও স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেছেন স্থানীয়রা।

মসজিদ নির্মাণে বিশেষ ভূমিকা রাখায় দলগাঁও গ্রামের কৃতী সন্তান জনাব তারেক হাসান-এর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন এলাকাবাসী। তাঁর আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মসজিদ নির্মাণের কার্যক্রম বাস্তব রূপ পাচ্ছে বলে জানান তারা।

স্থানীয়রা বলেন, তারেক হাসান শুধু ব্যক্তিগতভাবে সহযোগিতা করছেন না, বরং এলাকার উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মসজিদ নির্মাণে তাঁর এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এদিকে সংশ্লিষ্ট মসজিদগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা বলেন, “মসজিদ নির্মাণকাজে তারেক হাসানের আন্তরিকতা ও প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর উদ্যোগ ও সহযোগিতায় আমরা এই কাজ এগিয়ে নিতে পারছি। আমরা তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পাশাপাশি Sharjah Charity International-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।”

তারা আরও বলেন, মসজিদগুলোর নির্মাণকাজ সুন্দরভাবে সম্পন্ন করতে সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন। আল্লাহ যেন এই মহতী উদ্যোগকে কবুল করেন এবং সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করেন—এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd