পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নাজমুল হক বলেন, “শিক্ষার হারানো গৌরব ফিরিয়ে আনতে শিক্ষকদের আরও বেশি মনোযোগী হতে হবে। ছাত্র-ছাত্রীদের যত্ন সহকারে পাঠদানে আগ্রহী করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “তোমরা মোবাইল আসক্তি থেকে দূরে থাকবা। নিয়মিত স্কুলে আসবা, মন দিয়ে পড়াশোনা করবা। শরীর ও মন গঠনে বিকেলবেলা খেলার মাঠে খেলাধুলা করবা।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল। এছাড়াও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মাষ্টার, যুবদল নেতা মোঃ হযরত আলী, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।