• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
  • [gtranslate]

সাংবাদিক, কবি ও সাহিত্যিক এম বাদল খন্দকারের শুভ জন্মদিন পালিত

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

মোঃ হাফিজুর রহমান পলাশ, সরাইল উপজেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার জেলা সরাইল উপজেলা নতুন হাবলী,(চেয়ারম্যানবাড়ীর) মহুরম এম নাজিম উদ্দীন খন্দকার, ও মোছাঃ রহিমা খন্দকারের বড় ছেলে, বহুমুখী প্রতিভার অধিকারী সাংবাদিক, কবি ও সাহিত্যিক এম বাদল খন্দকারের শুভ জন্মদিন পালিত হয়েছে। ১লা নভেম্বর ২০২৬ তার শুভ জন্মদিন উপলক্ষে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

এম বাদল খন্দকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি জাতীয় দৈনিক বাংলা স্কাই পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক আজকের জনকথা পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং দৈনিক বাংলার সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুধু সাংবাদিকতাই নয়, তিনি একজন প্রতিষ্ঠিত কবি ও সাহিত্যিক। কবিতা লেখা ও কবিতা নিয়ে ভাবনায় তিনি সবসময় ব্যস্ত থাকেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন কবি-সাহিত্যিক সংগঠন থেকে পুরস্কারপ্রাপ্ত হয়েছেন এবং কবি ও সাহিত্যিক হিসেবে সুপরিচিতি লাভ করেছেন।

সাংগঠনিক জীবনেও তিনি অত্যন্ত সক্রিয়। তিনি বাংলাদেশ প্রেসক্লাব সরাইল উপজেলা শাখার সভাপতি, নাজিম উদ্দীন স্মৃতি সংসদের সভাপতি সরাইল, উদয়ন যুব সংগঠনের সভাপতি শাহবাজপুর, এবং ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক সরাইল ,মাদকের বিরুদ্ধে যুদ্ধে যায়, মুক্তি পথ সংগঠনের, সাংগঠনিক সম্পাদক সরাইল,।মাদক মুক্ত ব্রাক্ষণবাড়ীয়া চাই সংগঠনের প্রতিষ্টাতা যুগ্ম সাধারণ সম্পাদক, ও বিভিন্ন ইসলামীক সংগঠনের দায়িত্ব পালন করছেন।

জানা যায়, ১৯৯৩ সাল থেকে তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত। সাংবাদিকতা করতে গিয়ে এলাকার সত্য ঘটনা তুলে ধরতে গিয়ে ১৯৯৪ সালে তিনি মামলার শিকারও হয়েছিলেন। সকল বাধা-বিপত্তি উপেক্ষা করেও তিনি এই মহান পেশাকেই জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছেন।

তার এই শুভ জন্মদিনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd