• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

চেয়ারম্যান নাজিম উদ্দীন এর নিজস্ব অর্থায়নে ব্রিজ নিমার্ণ

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাতিয়ার পুল এলাকায় জনসাধারণের চলাচলের সুবিধার্থে একটি ব্রিজ সংস্কার করে দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন।

বলাবাহুল্য , আধুনগর ইউনিয়নের হাতিয়ার পুল, ডাক্তার ইয়াকুব পাড়া ও রুস্তমের পাড়ার বাসিন্দাদের পাশাপাশি স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ব্রিজটি দিয়ে যাতায়াত করেন। ব্রিজটির সমস্যার কারণে চলাচলে ভো/গা/ন্তি পোহাতে হচ্ছিল এলাকাবাসী ও শিক্ষার্থীদের।

সাধারণ মানুষের জনদুর্ভোগের কথা বিবেচনা করে চেয়ারম্যান নাজিম উদ্দিন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেন। তাঁর এ উদ্যোগে এলাকাবাসী ও স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা করেন এলাকাবাসী।

স্থানীয়রা জনস্বার্থে এমন উদ্যোগ নেওয়ায় চেয়ারম্যানের প্রতি আন্তরিক দোয়া ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd