• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

সিংগাইরে আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Reporter Name / ১২৩ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

জেলা বিএনপির আহবায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতার অনুসারী আবিদুর রহমান খান রোমানের নেতৃত্ত্বাধীন বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যােগে মানিকগঞ্জের সিংগাইরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ডখন্ড মিছিল এসে পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ডের বটতলা সামনে জড়ো হয়। পরে সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে এক বর্নাঢ্য রেলি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় সাবেক,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা:জামাল উদ্দিনেন সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক,উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সিংগাইর সরকারি কলেজের সাবেক এজিএস শেখ মোহাম্মদ.আসাদুল্লাহ আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক,উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আবিদুর রহমান খান রোমান বলেন,মানিকগঞ্জ এলাকা হলো ধানের শীষের এলাকা ধানের কেন্ডিডেট যেই হয় সে পাশ করে। স্থানীয় সংসদ সদস্যকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, এই মানিকগঞ্জের একজন মানুষ যদি মনে করে ধানের শীষে প্রতীক পেয়ে আমি বিপুল ভোটে পাশ করেছি। ওনি এখনো ধানকে ডুবিয়ে দিয়েছেন। ধানের যে ভোট আমরা তা পাইনি শুধু পেয়েছি চিটা ও তুষ তাতেই পাশ। ধান এখনো মাঠে আছে ধান পরিচর্যার করতে হলে জাতীয়তাবাদী দলকে আরো সোচ্চার সমৃদ্ধি করতে হবে। এসময় তিনি আরো বলেন, আমরা যদি নৌকা ও জাতীয় পার্টির লোক দিয়ে ধান করি, রাজনীতি করি, চেয়ারম্যান বানানোর প্রলোভন দেখাই এই সমস্ত প্রলোভনে বিএনপিকে ডুবানোর চেস্টা করবেন না। আপনে যাদেরকে আনছেন তাদের আমুলনামা দেখেন। আমার ঘরের ছেলেরা থাকলে আমি অন্য ঘরের ছেলে দিয়ে দল চালাবো কেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্যকে ইঙ্গিত করে আরো বলেন,আপনার যে হাত সবগুলি হলো ভাঙ্গা হাত। বিএনপির মূল লোকগুলি হাতে নাই। যাই দু-একজন গিয়েছিল তাদেরকে অপমাননা করেছেন এটা আপনার বাবাও তাই করতো। বিএনপি কখনও আপনার সাথে রাখতে পারে না। বিএনপিকে ভালো বাসলে আপনে ভয় পান। বিএনপি আগে ভালো বাসেন বিএনপি ও আপনাকে ভালো বাসবে। এসময় ভবিষ্যতে যদি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে হয় সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি। এসময় আরো বক্তব্যে দেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক বদরুল আলম খান বাদল ও শেখ সোবহান, সাধারণ সম্পাদক, জয়মন্টপ ইউনিয়ন বিএনপি মো.আতাউর রহমান বাচ্চু,সাবেক,সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক, চান্দহর ইউনিয়ন বিএনপি আলহাজ্ব আব্দুল লতিফ, সাবেক,সহ-সভাপতি পৌর বিএনপি মো. মুছাবিন আব্দুল হালিম, সাবেক,সদস্য পৌর বিএনপি মো.মনিরুজ্জামান,উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক এমদাদুল হক, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি সদস্য মো. সারোয়ার হোসেন, সাবেক উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাসান আলী, উপজেলা মহিলা নেত্রী নিলুফা ইয়াছমিন প্রমুখ। এতে উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd