• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে গোয়াইনঘাটে ২৬৩ কেজি পোনা অবমুক্ত সিংগাইরে মন্ত্রী গ্রুপের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কটিয়াদীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরাপত্তা চাইল মাইজভাণ্ডারী পক্ষ সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: সেবাগ্রহীতাদের মাঝে বৃক্ষচারা বিতরণ করলেন নেত্রকোণার ডিসি হাটহাজারীতে পুলিশের অভিযান!সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান ব্যবহৃত প্লাস্টিক বোতল ও মাইক্রোপ্লাস্টিক দূষণ: জনস্বাস্থ্যে বাড়ছে উদ্বেগ নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান: বিভিন্ন স্থানে বিপুল জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা ​ জ্ঞান, যুক্তি ও বিজ্ঞানের আলোয় নতুন দিগন্ত: নেত্রকোণার এন. আকন্দ কামিল মাদরাসায় চার ক্লাবের উদ্বোধন বিএনপি থেকে ইয়াকুব সরকারসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান

সিংগাইরে মন্ত্রী গ্রুপের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Reporter Name / ৬৯ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

জেলা বিএনপির আহবায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতার অনুসারী দেওয়ান মাহবুবুর রহমান মিঠুর নেতৃত্ত্বাধীন বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যােগে দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে পৌর এলাকার আঙ্গাঁরিয়া মহল্লার দেওয়ান প্লাজার সামনে জড়ো হয়। পরে সকাল ১১টায় এ উপলক্ষে এক বর্নাঢ্য রেলি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এ সময় সাবেক,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.তোফাজ্জল হোসেন তোফাজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এজিএস মো.আওলাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু বলেন,গতকাল মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। সেখানে আওয়ামী ফ্যাসিবাদদের মিছিল করতে দেখা গেছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা দলীয় প্রধানের ছবি ব্যবহার না করে দলীয় শ্লোগান না দিয়ে স্ব স্ব ব্যক্তিদের শ্লোগান দিয়ে ব্যক্তিগত ব্যানার ফেষ্টুন ব্যবহারের অভিযোগ করেন তিনি। সেই সাথে সংসদ সদস্যের পাশে বির্তকিত লোকদের থাকা নিয়ে প্রশ্ন তুলে আরো বলেন,সংসদ সদস্যের হাত নয়,বিএনপিকে শক্তিশালী করার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন,সাবেক,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আওয়াল শরীফ খোকন,প্রচার সম্পাদক ইলিয়াস খান,পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মো.আশরাফুল আলম শ্যামল,সাবেক পৌর বিএনপি সাংগঠনিক সাইদুর রহমান আকুল বিএনপি নেতা মো.আতাউর রহমান,জেলা কৃষক দলের সহ-সভাপতি ভিপি মহসিন,উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান বিপ্লব,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির,যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল শাহ্,পৌর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সেলিম হোসেন ছলিম,সাধারণ সম্পাদক জাহাবুল হক,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ভিপি কামাল হোসেন ও ভিপি জাকির হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাগর,ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মো.তাহের মোল্লা ও সাধারণ সম্পাদক মো.আলতাব হোসেন,জার্মিত্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান,চান্দহর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.কালাম ঢালী,চারিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো.শামীম খান ও সাধারণ সম্পাদক মো.আলমাছ কবির,বলধারা ইউনিয়ন বিএনপির সভাপতি দিলাল ডাক্তার ও সাধারণ সম্পাদক মো.লিয়াকত হোসেন,বায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান সোহেল চেয়ারম্যান ও সিনিয়র সহ-সম্পাদক মোশারফ মেম্বার,তালেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক তারা মিয়া,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা মিয়া ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,সায়েস্তা ইউনিয়ন বিএনপির আহবায়ক শরীফ মৃধা ও জামশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক চেয়ারম্যান,জয়মন্টপ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পারভেজ খান সুরুজ,জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কামরুল হাসান শাকিব,সহ:সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রাসেল,সহ-সাংগঠনিক শাহিন হোসেন ও ফাহিম হোসেন,পৌর শ্রমিকদলের সাধারণত সম্পাদক মো.রমজান আলীসহ জেলা,উপজেলা বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd