• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে ভ্রামামান আদালতে এক যুবকের তিন মাস কারাদণ্ড মাদক নিমূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভায় এমপি শান্ত কবিতা: অপেক্ষার নীল আলো ডোমারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্র আশিকের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক

সি ইউ সি-এর বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ৩৮ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি)-এর বার্ষিক সাধারণ সভা-২০২৬ গত শনিবার সি ইউ সি স্কুল, ৬১ সাউথ সেন্ট্রাল রোড, নার্গিস মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন, খুলনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শাহিন হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস. এম. শফিকুল আলম মনা, চেয়ারম্যান খুলনা অনলাইন কর্তৃপক্ষ কে দিয়ে,সভাপতি, খুলনা মহানগর বিএনপি এবং উপদেষ্টা, সি ইউ সি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কাজী আরিফ উদ্দিন আহমেদ, এম ডি ও সি ই ও নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনা প্রধান উপদেষ্টা, সি ইউ সি, কাজী মোঃ সাবিরুল আলম, প্রধান প্রকৌশলী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও উপদেষ্টা, সি ইউ সি, জনাব ডি . এম. নুরুল ইসলাম, উপাধ্যক্ষ, খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা ও উপদেষ্টা, সি ইউ সি; এবং জনাব শেখ নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও উপদেষ্টা, সি ইউ সি।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি।

সভায় ২০২৫ সালের বার্ষিক কার্যক্রম, আর্থিক প্রতিবেদন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানবিক সেবায় সংগঠনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। বক্তারা বলেন, সি ইউ সি দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাঁরা সংগঠনের এই মহতী উদ্যোগকে আরও বিস্তৃত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সভায় সি ইউ সি-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সহ-সভাপতি শহিদুল্লাহ শহীদ, সাধারণ, সাংগঠনিক সম্পাদক গাজী রাজিবুর রহমান, কোষাধ্যক্ষ মিম আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারিমা আক্তার, প্রচার সম্পাদক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, ক্রীড়া সম্পাদক আজিজুর রহমান, মহিলা, শিশু ও সাংস্কৃতিক সম্পাদক মুর্শিদা আক্তার এবং কার্যনির্বাহী সদস্য কার্তিক চন্দ্র মণ্ডল, ধনঞ্জয় রায় ও মোঃ সোহান, সি ইউ সি এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন সাদ্দাম, প্রচার সম্পাদক মোঃ শফিকুর রহমান, সাবেক প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান গাজী।

এছাড়া সি ইউ সি স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, কারিমা আক্তার, মোঃ ঝর্ণা বেগম, হাওয়া রিয়া, সুখী আক্তার, শুভ ইসলাম, মুফতি সাজিদুর রহমান, চিত্রশিল্পী মিলন বিশ্বাস, ধনঞ্জয় রায়, বর্ষা ইসলাম, আকলিমা আক্তার, আসমা হোসেন তুলি, শাহিন ইসলাম ও পবন রায়, রেজওয়ানা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাধারণ সদস্য, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং শিক্ষকবৃন্দ। সভা শেষে সর্বসম্মতিক্রমে সংগঠনের বিগত দিনের কার্যক্রম, ও আর্থিক হিসাব অনুমোদন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা অনুমোদন করা হয় এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সমাজসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd