• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরের শিবপুরে অযত্নে পাঁচ বছর ধরে পড়ে আছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হাসপাতাল রোড বণিক সমিতির অর্থ সহায়তা পেলেন চুরির শিকার ফার্মেসি মালিক সুরেশ্বর দ্বায়রা শরীফে “রাহমাতুল্লীল আলামীন কনফারেন্স” ২৬ আগষ্ট ২নং সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদী থেকে এক নারীর লাশ উদ্ধার রাউজান থানা পুলিশের অভিযানে মন্দির থেকে চোরাইকৃত স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার গ্রেফতার-১ শেরপুর সরকারি পলিটেকনিকের নবনিযুক্ত অধ্যক্ষকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত শেরপুর সরকারি পলিটেকনিকের নবনিযুক্ত অধ্যক্ষকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

Reporter Name / ৪৩ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দদের উদ্যোগে অতিরিক্ত পুলিশ সুপার(ডি এস বি) সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

রবিবার দুপুরে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট কুলশ রাজ পাল,যুগ্ম সাধারন সম্পাদক অমর চক্রবর্তী,কোষাধ্যক্ষ বিপ্লব কান্তি তালুকদার,সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদারের নেতৃত্বে শহরের হাজীপাড়াস্থ পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার(ডি এস বি) সুজন সরকারের দপ্তরে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখারসহ সাংগঠনিক সম্পাদক শিবু পোদ্দার ও জয়ন্ত তালুকদার পুল্টনসহ প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি নিদর্শণ। এই জেলায় হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রির্স্টাণসহ অন্যান্য জাতিগোষ্টির মধ্যে একটি ভাতুত্বের বন্দন সুদৃঢ রয়েছে। আগামীতে যেকোন ধর্মীয় অনুষ্ঠানে আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(ডি এস বি) সুজন সরকার বলেছেন,সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি উর্বর জায়গা। এখানে প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে দীর্ঘকাল থেকে একটা সম্প্রীতির মিলবন্ধন রয়েছে তা সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করে। তিনি এই ধর্মীয় সম্প্রীতি বর্তমান এবং আগামী প্রজন্মের মাঝে ছড়িতে দিতে নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। তিনি বলেন আগামীতে যেকোন ধর্মীয় অনুষ্ঠানে আমাদের সুনামগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আইন শৃংখলা বাহিনী সব ধরনের সহযোগিতা করবে বলে উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd