• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরের শিবপুরে অযত্নে পাঁচ বছর ধরে পড়ে আছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হাসপাতাল রোড বণিক সমিতির অর্থ সহায়তা পেলেন চুরির শিকার ফার্মেসি মালিক সুরেশ্বর দ্বায়রা শরীফে “রাহমাতুল্লীল আলামীন কনফারেন্স” ২৬ আগষ্ট ২নং সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদী থেকে এক নারীর লাশ উদ্ধার রাউজান থানা পুলিশের অভিযানে মন্দির থেকে চোরাইকৃত স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার গ্রেফতার-১ শেরপুর সরকারি পলিটেকনিকের নবনিযুক্ত অধ্যক্ষকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত শেরপুর সরকারি পলিটেকনিকের নবনিযুক্ত অধ্যক্ষকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

নিয়ামতপুরের শিবপুরে অযত্নে পাঁচ বছর ধরে পড়ে আছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর বাজারে প্রায় ৫ বছর আগে চালু হয় ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তবে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো মেডিকেল অফিসার এখানে যোগদান না করায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। দীর্ঘদিন ধরে কার্যত রোগীশূন্য অবস্থায় পড়ে রয়েছে সরকারি এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রটিতে কোনো সেবা গ্রহীতা নেই। ১০ শয্যার হাসপাতাল হলেও রোগী ভর্তি বা নিয়মিত চিকিৎসাসেবা কার্যক্রম চালু না থাকায় বেডগুলো অযত্ন-অবহেলায় পড়ে আছে। এমনকি অপারেশন থিয়েটারও ধুলা-ময়লায় জর্জরিত অবস্থায় দেখা যায়। সংশ্লিষ্টদের তথ্যমতে, প্রতিষ্ঠানটি চালুর পর থেকে এখন পর্যন্ত এখানে কোনো অপারেশনও হয়নি।
বর্তমানে কেন্দ্রটির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন ফার্মাসিস্ট সুজন কুমার সাহা। তিনি জানান, গত তিন মাস ধরে এ কেন্দ্রে কোনো ধরনের ওষুধ সরবরাহ নেই। পাশাপাশি প্রতিষ্ঠানটি চালুর পর থেকে এখন পর্যন্ত কোনো মেডিকেল অফিসার এখানে যোগদান করেননি। ফলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ায় সাধারণ মানুষও এই কেন্দ্রে আসছেন না।
কেন্দ্রটিতে বর্তমানে একজন ফার্মাসিস্ট, একজন টেকনোলজিস্ট, একজন ওয়ার্ড বয় এবং একজন আয়া কর্মরত রয়েছেন। চিকিৎসক ও রোগী না থাকায় কর্মরতদের অনেকটা রোগীশূন্য অবস্থায়ই অফিস সময় পার করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি অর্থ ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যকেন্দ্রটি চালু থাকলেও চিকিৎসক ও ওষুধের অভাবে মানুষ এর সুফল পাচ্ছেন না। বিশেষ করে মা ও শিশুদের জরুরি চিকিৎসাসেবার জন্য তাদের দূরের হাসপাতালে যেতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত একজন মেডিকেল অফিসার নিয়োগের পাশাপাশি নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করে ১০ শয্যার এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালু করা হোক। এতে শিবপুর বাজারসহ আশপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষ উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd