• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ক্ষমতাসীন দলকে ভোট না দিলে উন্নয়ন হবে না- মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে এমপি বেলাল জুলাইয়ের স্মরণে গল্প লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন ৭ মাসের শিশুকে রেখে না-ফেরার দেশে মা মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ পলাশবাড়ী উপজেলায় ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেনি ৩ শিক্ষার্থীকে সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ৫০ জন পেল বৃত্তি ৩ বিশিষ্ট শিক্ষাবিদকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন জগন্নাথপুরে স্হানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের তোপের মুখে, সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ বন্ধ

৮৪ জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

সারা দেশ জুড়ে খাল খননের কাজ শেষ করে বরাদ্দের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনকে)
বিশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ৮৪ জনের মধ্যে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুনও রয়েছেন।
শনিবার (৮ আগস্ট) বিকাল তিনটার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলরুমে এ বিশেষ ধন্যবাদ জানানো হয়।

নিজের অভিব্যক্তি প্রকাশ করে
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুন বলেন,
‘মাঠ পর্যায়ের কর্মকর্তাকে ডেকে নিয়ে দেশের রাষ্ট্র প্রধান সৌজন্য সাক্ষাৎ করলেন সেটা অবশ্যই আমাদের জন্য অনুপ্রেরণামূলক হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের সেবা করতে হবে। সবার আগে জনগণ।
আমরা (ইউএনও) যেহেতু তৃণমূল পর্যায়ে থাকি, সেখান থেকে মানুষকে ভালো রাখতে পারলে সবাই ভালো থাকবে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, মানুষকে ভালো রাখতে হবে। আরও ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ভবিষ্যতে এই রকম দৃষ্টান্ত বজায় রাখতে হবে। তাহলেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে।’

উল্লেখ্য, নিয়ামতপুর উপজেলার পানি নিষ্কাশনের জন্য উপজেলার চন্দননগর ইউনিয়নের বিষ্ণুপুর রেজাউলের জমি হতে সন্তোষপাড়া ছাতড়া বিল পর্যন্ত ২ কিলোমিটার পূনঃখাল খননের জন্য ৬৪ লাখ ৪১ হাজার ৪১৯ টাকা বরাদ্দ দেয় সরকার। খাল খনন কাজ শেষ হওয়ার পর ৯ লাখ ৮৩ হাজার ৭৬২ টাকা উদ্বৃত্ত ছিল। সে টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd