• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া পার্ক সার্কাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার অজয় নন্দ টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা নারী আটক স্বাস্থ্যখাতে মানসম্মত চিকিৎসা নিশ্চিতে বান্দরবানে ছাত্রজনতার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সিংড়ায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাতের ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার পূর্বধলায় ৩০ অসহায় পরিবার পেলেন অনুদান, বেশ কিছু উন্নয়নকাজ পরিদর্শন করলেন এমপি মানসুরা সাতক্ষীরা থেকে আগত শিল্পমনাদের পদচারণায় মুখর খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা সিরাজগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত গোয়াইনঘাটে বিরোধে পতিত পড়ে আছে ২৫ বিঘা কৃষিজমি

পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় শিশুর করুণ মৃত্যু

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) থেকে:

নেত্রকোনার পূর্বধলায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রীতি (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
​শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলা সদরের থানা রোডের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালামের মেয়ে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, মারিয়া দুপুরে তার বাবার সঙ্গে নয়াপাড়া এলাকার একটি দোকানে আসে। কেনাকাটার একপর্যায়ে শিশুটিকে রাস্তার দক্ষিণ পাশে রেখে তার বাবা উত্তর পাশের একটি দোকানে যান। এ সময় শিশুটি বাবাকে অনুসরণ করে হঠাৎ রাস্তা পার হতে দৌড় দিলে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
​দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
​এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd