• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার কটিয়াদীতে মাদক সেবনে বাধা দেওয়ায়, মেজর (অব) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত গাজীপুরে শ্রমিক আন্দোলনে নতুন উত্তেজনা, দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত নেত্রকোণায় ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুলে পাঁচটি ক্লাবের যাত্রা শুরু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের ফকিরহাটের মৌভোগ বসতবাড়িতে আগুন নেভাতে এসে একজনের মৃত্যু সিংগাইরে মাদক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদন্ড ও জরিমানা ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন ডিমলায় যৌতুকের জমি নিয়ে বিরোধে পিটিয়ে বিয়াইনকে হত্যা, আটক ৪

জগন্নাথপুরে বিয়ের ৩ মাসের মাথায় লন্ডন প্রবাসীর নববধুর আত্মহত্যা

Reporter Name / ৮৫ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের মাত্র ৩ মাসের মাথায় এক লন্ডন প্রবাসীর নববধু আত্মহত্যা করেছেন। এ নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চলতি বছরের ১ এপ্রিল হাড়গ্রামের লন্ডন প্রবাসী সুনু মিয়ার সাথে নবীগঞ্জ উপজেলার পেটুয়া গ্রামের হালেমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর সুনু মিয়া লন্ডন ফিরে যান। এর মধ্যে পারিবারিক কলহের জের ধরে গত ১ আগস্ট শনিবার দিন দুপুরে নিজ পাকা ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে নববধু হালেমা বেগম (২৩) আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে ২ আগস্ট রোববার জগন্নাথপুর থানার এসআই ওমর ফারুক নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd