কলমে: মোঃ ইব্রাহিম হোসেন
মন্দ লোকের দ্বন্দ্ব লাগা
স্বভাব গুণের দোষ,
কারণ ছাড়াই অন্তরে তার
হিংস্র বাঘের রোষ।
কারোর ভালো চায় না সে তো
গায় নিজেরই গুণ,
বিবেকনাশা মানবরূপী
বিষ্ঠাভরা ঘুণ।
লোকসমাজে সাধুর বেশে
ভদ্রলোকের সাজ,
সুঁইয়ের মতো ছিদ্র দিয়ে
ফালমারা তার কাজ।
নিজকে ভাবে অনেক বড়ো
ডিগ্রি মাথার তাজ,
ধিক্কারে সব ছিটায় থুথু
হয় না তবু লাজ।
দুষ্টু লোকের মিষ্টি ভাষা
তিলকে বানায় তাল,
উচিৎ কথা তিক্ত লাগে
গোলমরিচের ঝাল।